আমি গভীর কৃতজ্ঞতার সাথে এলাকারবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভোট, ভালোবাসা ও আস্থার ফলেই আমি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের সহযোগিতাই হবে আমার শক্তি।